রাজধানীতে মাদকসহ ৩২জন গ্রেপ্তার
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৩২ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মো. ইউসূফ আলী এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের কাছ থেকে ৭০ হাজার ৪৮৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৫৫ গ্রাম ৫২৩ পুরিয়া হেরোইন, এক কেজি ১১০ গ্রাম গাঁজা ও ৫৫টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিরা মাদকব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত বলে জানান তিনি।
