রাজধানীসহ গাজীপুরে ভূমিকম্পে ৯ শ্রমিক আহত
রাজধানীসহ গাজীপুরে ভূমিকম্প অনূভূত হওয়ার সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে নয় পোশাক শ্রমিক আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকরা জানায়, গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকার ডিএনএস প্যান প্যাসিফিক সোয়েটার নামের কারখানায় কাজ করছিলেন শ্রমিকরা। বুধবার সকালে ভূমিকম্প অনূভূত হলে কারখানার শ্রমিকদের অনেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে আহত হন। তাদের মধ্যে ৯-১০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছে কারখানা কর্তৃপক্ষ।
গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেবেকা সুলতানা সাংবাদিকদের জানান, ভূমিকম্পের মাত্রা কম ছিল। কোথাও কোনো বড় ধরনের অঘটনের খবর পাওয়া যায়নি।
