Uncategorized

রাতে লন্ডনে যাচ্ছেন মাশরাফি

ঢাকা: আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে রাতে লন্ডনে যাচ্ছেন মাশরাফি।স্ত্রী-সন্তানের অসুস্থতার খবর শুনে ৩০ এপ্রিল দেশে ফিরেছিলেন ম্যাশ। এর পর থেকে পরিবারের সঙ্গেই রয়েছেন জাতীয় দলের অধিনায়ক। বর্তমানে কিছুটা ভালোর দিকে মাশরাফির স্ত্রী-সন্তান। আর সেই কারণে আবার ইংল্যান্ডে যাচ্ছেন মাশরাফি।

এর আগে শুক্রবার মধ্যরাতে লন্ডনের উদ্দেশে রওনা হন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। বিকেলে তাদের সেখানে পৌঁছানোর কথা।

দশদিনের এই কন্ডিশনিং ক্যাম্পে এরই মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। দুটিতেই দুর্দান্ত খেলেছেন টাইগাররা। ডিউক অব নরকোফের বিপক্ষে মুশফিকের শতক ও সৌম্য সরকারের অর্ধশতকে ৩৪৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত না হলে ম্যাচে বাংলাদেশের জয়ের সম্ভাবনাই বেশি ছিল।

শুক্রবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সাসেক্স একাদশকে হারায় বাংলাদেশ। বাংলাদেশের ছুড়ে দেয়া ৩১৪ রানের জবাবে ১৮০ রানে গুটিয়ে যায় স্বাগতিক দলটির ইনিংস। তাই ১৩৪ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে মুশফিকুর রহিমের দল। ইমরুল কায়েস করেন ৯২ রান। অন্যদের মধ্যে মিরাজ ৬০ ও সাব্বির করেন ৫২ রান

It is an unreasonable assumption that all persons of japanese ancestry have the capacity buy essays to engage in espionage