leadnewsসারা দেশ

রুপগঞ্জে আত্মহত্যা বিরোধী মানববন্ধন

আব্দুস সালামঃ- নারায়ণগঞ্জের রুপগঞ্জে আত্মহত্যা বিরুদ্ধে মানববন্ধন হয়েছে । আজ রূপগঞ্জের উপজেলা কমপ্লেক্স ভবনের সামনে সকাল ১০ ঘটিকায় আত্মহত্যা না বলুন আত্মহত্যা একটি মহাপাপ তেমনি সমাজে যে রকম খুনের অপরাধ হয় আত্মহত্যাও তার সামিল, আত্মহত্যা সমাজের একটি ব্যাধি এই ব্যধির বিরুদ্ধে সমাজের সকলকে সচেতনতা করার লক্ষ্যে আজ রূপগঞ্জ উপজেলা পরিষদের সম্মুখে

রূপগঞ্জ প্রেসক্লাব কতৃক মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধন চলাকালে রূপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম এর সভাপতিত্বে মানববন্ধনের কর্মসূচনা এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার চেয়ারম্যান জনাব শাহজাহান ভূঁইয়া, আরো উপস্থিত ছিলেন উপজেলার ভাইস চেয়ারম্যান, কাঞ্চন পৌরসভার মেয়র,সহ প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার নারায়ণগঞ্জ, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।এ সময় রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দসহ মানববন্ধনে ঢাকা ডেমরা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ,একতা ব্লাড ও সমাজ কল্যাণ, গণজাগরণ সাংস্কৃতিক সংস্থা, রূপগঞ্জ গ্যাজুয়েট এসোসিয়েশন, রূপগঞ্জ সোশ্যাল ফাউন্ডেশন,উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা সহ নানা অঙ্গ সংগঠন উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে আত্মহত্যা কে না বলুন আত্মহত্যাও একটি খুন আত্মহত্যা করা ব্যক্তি একজন খুনী ও সমাজের একটি ব্যাধি, আত্মহত্যা থেকে আমাদের সমাজকে মুক্ত রাখতে হবে সমাজে যেভাবে খুনি কে ঘৃণা করে সেভাবে আত্মহত্যা কেউ ঘৃণা করতে হবে আত্মহত্যা মহাপাপ এই বিষয়ের উপর সকলে গুরুত্বারোপ করেন। উপস্থিতি সকলের বক্তব্য একই বিষয় প্রতিফলিত হয়েছে