রূপগঞ্জে ইসলামি ব্যাংক ও আল-রাফি হাসপাতালের যৌথ উদ্যোগে দিনব্যাপি ফ্রি চিকিৎসা সেবা
জাহাঙ্গীর আলম হানিফ ঃ গ্রামীণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইসলামি ব্যাংক ও আল-রাফি হাসপাতালের যৌথ উদ্যোগে এক অনন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বুধবার দিনব্যাপি গোলাকান্দাইল আল-রাফি হাসপাতালে ইসলামি ব্যাংক রূপগঞ্জ শাখার এক হাজার নারী গ্রাহককে ফ্রি চিকিৎসাসেবার মাধ্যমে এ উদ্যোগ নেওয়া হয়। ইসলামি ব্যাংক রূপগঞ্জ শাখার ম্যানেজার জসিম ভূইয়ার সভাপতিত্বে ফ্রি চিকিৎসাসেবা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলামিষ্ট, গবেষক, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও আল-রাফি হাসপাতালের চেয়ারম্যান লায়ন মীর আব্দুল আলীম। এসময় আরো বক্তব্য রাখেন ভুলতা ফাঁড়ির ইনচার্জ শহীদুল ইসলাম ভূইয়া, গোলাকান্দাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল মতিন ভূইয়া প্রমুখ।
