Uncategorized

রূপগঞ্জে উদ্ধার হওয়া গ্রেনেড নিষ্ক্রীয়করণ ॥

জাহাঙ্গীর আলম হানিফ ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে উদ্ধার হওয়া গ্রেনেড (বোমা) নিষ্ক্রীয়করণ কাজ করা হয়েছে। শনিবার (০৩ জুন) সকাল থেকেই বিকেল পর্যন্ত উপজেলার পুর্বাচল উপশহরের ৫নং সেক্টরের ভুইয়া বাড়ি ব্রীজ সংলগ্ন গুতিয়াবো এলাকার ক্যানেলে (লেকে) উদ্ধার হওয়া গ্রেনেড নিষ্ক্রীয়করণ কাজ করেন বোমা নিষ্ক্রীয়করণ দল।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় সব ক’টি গ্রেনেড (বোমা) নিষ্ক্রীয় করেছেন বোমা নিষ্ক্রীয়করণ দলের সদস্যরা। বোমা নিষ্ক্রীয়করণ কাক চলার কারনে পুরো এলাকাজুরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিপুল পরিমাণ পুলিশ সদস্য ওই এলাকায় মোতায়েন করা হয়েছে। এদিকে, উর্ধ্বতন কর্মকর্তারা বেলা ৩টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকে এ বিষয়ে তথ্য জানাবেন বলে আশ^স্থ্য করলে তা করা হয়নি। গণমাধ্যম কর্মীদের দিনব্যপী ঘটনাস্থল থেকে অনেকটাই দুরে রাখা হয়। এছাড়া স্থানীয় জেলে ও ডুবুরিদের দিয়ে ক্যানেলে (লেকে) সকাল থেকে বিকেল পর্যন্ত টানা অভিযান পরিচালনা করা হয়। তবে, আর কোন অস্ত্র বা গোলা বারুদ উদ্ধার হয়েছে কিনা তা প্রশাসনের পক্ষ থেকে জানায়নি। বোমা নিষ্ক্রীয়করণ কাজে উপস্থিত ছিলেন, বোমা নিষ্ক্রীয়করণ দলের এডিসি জাহাঙ্গীর আলম, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) আব্দুল্লা আল মাসুদ, ইন্সপেক্টর শহিদুল আলমসহ আরো অনেকে।
এর আগে, শুক্রবার ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত অভিযান পরিচালনা করে ৬২টি চায়না এসএমজি, ৫টি ৭.৬২ পিস্তল, ২টি রকেট লাঞ্চার, ৪৯টি মটারসেল, ২টি ওয়ারলেসসহ বিপুল পরিমান গোলা-বারুদ উদ্ধার করা হয়। শরীফ মিয়া নামে এক যুবকের তথ্য মতে এসব অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করা হয়।