leadnewsসারা দেশ

রূপগঞ্জে কাঞ্চন পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষনা, সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাপ

জাহাঙ্গীর আলম হানিফ,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। গত সোমবার বিকেলে কাঞ্চন পৌরসভা নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়। এর মধ্যে সম্ভাব্য প্রার্থীরা প্রচার প্রচারনা শুরু করেছে। তফসিল ঘোষনার পর কাঞ্চন পৌরসভার নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে বর্তমান মেয়র আবুল বাশার বাদশা, কাঞ্চন পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাবেক মেয়র মজিবুর রহমান, আমিরুল ইসলাম ইমন পৌরসভার বিভিন্ন এলাকায় উঠান বৈঠকসহ বিভিন্নভাবে প্রচার প্রচারনা চালাচ্ছে। পিছিয়ে নেই সম্ভাব্য মহিলা কাউন্সিলর প্রার্থীরাও তারাও বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রচার প্রচারনা চালাচ্ছে।

সম্ভাব্য মেয়র প্রার্থী রফিকুল আলম রফিক বলেন, আমি মেয়র নির্বাচিত হলে কাঞ্চন পৌরসভাকে উন্নয়নের রোল মডেল করবো। এ পৌরসভা থেকে মাদক নির্মূল, আধুনিকায়ন, রাস্তাঘাট নির্মানসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করবো।
মেয়র প্রার্থী আমিরুল ইসলাম ইমন বলেন, জনগনের সেবা করার ইচ্ছা আমার ছোটবেলা থেকেই। আমি মেয়র নির্বাচিত হলে জনগনকে সাথে নিয়ে একটি আধুনিক পৌরসভা গঠন করব।
সম্ভাব্য মহিলা কাউন্সিলর প্রার্থী ফেরদৌসী আক্তার বলেন, আমি নির্বাচিত হলে কাঞ্চন পৌরসভার উন্নয়নে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করবো। মাদক নির্মূল, বাল্য বিয়ে বন্ধসহ বিভিন্ন সামাজিক অসঙ্গতি বিরুদ্ধে করে কাজ করবো।
উল্লেখ্য, কাঞ্চন পৌরসভায় মোট ভোটার রয়েছে ৩৫ হাজার ৬’শ ৭৫ জন । তার মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ১’শ ৮৫ জন আর আর মহিলা ভোটার ১৭ হাজার ৫’শ জন।
উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রির্টানিং অফিসার মাহবুবুর রহমান জানান, কাঞ্চন পৌরসভার নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ তারিখ ৩০ জুন। মনোনয়নপত্র যাচাইবাছাই ২ জুলাই, প্রত্যাহার ৯ জুলাই। নির্বাচন অনুষ্ঠিত হবে ২৫ জুলাই। নির্বাচন সুষ্ঠু হওয়ার লক্ষে নির্বাচন কমিশন সার্বিক প্রস্তুতি গ্রহন করেছে।