রূপগঞ্জে গাঁজাসহ গ্রেপ্তার ছাত্রলীগ নেতা বহিস্কার
রুপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে আট কেজি গাঁজাসহ গ্রেপ্তার দাউদপুর ইউনিয়নের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল মিয়াকে বহিস্কার করেছে উপজেলা ছাত্রলীগ।
বৃহস্পতিবার সকালে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদক সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিস্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের নীতি ও শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় দাউদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল মিয়াকে বহিস্কার করা হল।
এর আগে গত ২১ জুন সন্ধ্যায় উপজেলার দাউদপুর ইউনিয়নের বাগলা এলাকা থেকে র্যাব-১ সিপিসি-৩ এর একটি দল গোপন সংবাদে অভিযান চালিয়ে ফয়সালকে গ্রেপ্তার করে। পরে তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে ছাত্রলীগ সম্বদ্ধে নিন্দার ঝড় উঠে। পরে বিষয়টি নজরে পড়লে ফয়সালকে দল থেকে বহিস্কার করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

