রূপগঞ্জে ন্যাশনাল ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি শিক্ষার্থীদের নবীন বরন ও বিদায় অনুষ্ঠান ॥
জাহাঙ্গীর আলম হানিফ ঃ নারায়নগঞ্জের রূপগঞ্জে ন্যাশনাল ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি এর নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার রূপসী এলাকায় ন্যাশনাল ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (এনআই ইটি ) এর নিজস্ব ক্যাম্পাসে বিদায়ী শিক্ষার্থীদের ক্রেষ্ট ও সনদ প্রদান, নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করে নেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ন্যাশনাল ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি প্রতিষ্ঠাতা প্রকৌশলী আব্দুল আজিজ। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য । প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, নারায়নগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, ডক্টর মোঃ মোস্তাফিজুর রহমান, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, কলামিষ্ট ও গবেষক আলহাজ্ব লায়ন মীর আব্দুল আলীম, ন্যাশনাল ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির প্রতিষ্ঠাতা প্রকৌশলী আব্দুল আলীম, ন্যাশনাল ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির পরিচালক মোঃ শামীম মাহবুব ভুইয়া, ন্যাশনাল ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির অধ্যক্ষ মোঃ মাঞ্জুরুল আলম, যমুনা ব্যাংকের এজিএম মোরশেদ আলম প্রমুখ। এসময় ২০১৩-১৪ শিক্ষাবর্ষের মেরিন, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, টেক্্রটাইলস, জিডিপিএম, শিপব্লিডিংসহ প্রায় ৬ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
