রূপগঞ্জে পানিতে ডুবে আওয়ামীলীগ নেতার একমাত্র ছেলের মৃত্যু ॥
জাহাঙ্গীর আলম হানিফ ঃ নারায়নগঞ্জের রূপগঞ্জে পানিতে ডুবে ফাহিম (১৭) নামে এক আওয়ামীলীগ নেতার একমাত্র ছেলের মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে পূর্বাচল উপশহরের ১১ নং সেক্টরের লেকের পানিতে। নিহত ফাহিম কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও উপজেলার দাউদপুর ইউনিয়নের পিংনাল এলাকার আবুল ফজল রাজুর ছেলে। ফাহিম এ বছর এস, এস,সি পরীক্ষা দিয়েছে।
নিহতের পিতার বরাত দিয়ে তার চাচা শহীদুল্লাহ গাজী জানান, বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে ফাহিম ও তাদের প্রতিষ্ঠানের কর্মচারীরা পূর্বাচলের ১১ নং সেক্টরের জয় বাংলা লেকে গোসল করতে যায়। একপর্যায়ে সঙ্গের লোকজন সাঁতরে লেকের অপর পাড়ে চলে যায়। এসময় সাতার না জানা ফাহিম অসাবধানতাবশতঃ লেকের পানিতে পড়ে ডুবে যায়। পরে তার সঙ্গে আসা লোকজন পানি থেকে তুলে এ্যাপোলো হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। #####
