leadnewsঅপরাধ

রূপগঞ্জে পিতা হত্যার অভিযোগে দুই পুত্র গ্রেফতার

রুপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরাবো রসুলপুর এলাকায় পিতা আব্দুল আলী হত্যার অভিযোগে দুই পুত্র কাউসার (২৮) ও আব্দুল মান্নানকে (৫০) গতকাল ২৪ জুলাই রবিবার গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, রূপগঞ্জের তারাবো পৌরসভার বরাবো রসুলপুর এলাকার আব্দুল আলীর মেয়ে আমেনা বেগম ঈদের দাওয়াত ছাড়া গত ২৩ জুলাই শনিবার রাত ৯ টায় বাড়িতে বেড়াতে আসে। এ নিয়ে ভাই-বোনদের মধ্যে বাকবিতন্ডা ও মারপিট হয়। একপর্যায়ে পিতা আব্দুল আলী ছেলে মেয়েদের ঝগড়া থামাতে চেষ্টা করে।  পরে পিতা আব্দুল আলী ছেলে কাউসার ও আব্দুল মান্নানকে গালিগালাজ করে। প্রতিবাদে ছেলেরা পিতা আব্দুল আলীকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। মুমুর্ষ অবস্থায় আব্দুল আলীকে স্থানীয় ইউএস বাংলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।