রূপগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
জাহাঙ্গীর আলম হানিফ ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের দরিদ্র প্রতিবন্ধীদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে উপজেলা মিলনায়তনে ৯০১ জন প্রতিবন্ধীদের মধ্যে সেমাই, চিনি, দুধসহ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল হাই ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহ্জাহান ভূইয়া, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান।এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, আবুল বাশার টুকু, এনামুল হক, আবু হোসেন ভূইয়া রানু, মনির হোসেন, হাফিজুর রহমান সজিব, মাসুম চৌধুরী অপু প্রমূখ।
Are there certain genres that are more www.essaydragon.com/ likely to get picked at a certain time
