লক্ষ্মীপুরে কিশোরীকে গণধর্ষণের অভিযোগে আটক ২
ভিকটিম, পুলিশ ও স্থানীয়রা জানান, রায়পুর উপজেলার চর আবাবিল এলাকার এক মেয়ে অসহায় হয়ে গৃহ পরিচালিকা হিসেবে কাজ করার আগ্রহ প্রকাশ করে। এ সুযোগে স্থানীয় বখাটে যুবক জাহাঙ্গীর আলম তাকে চাকুরী দেয়ার কথা বলে গত রবিবার রায়পুর পৌর শহরের বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ী (মুদি দোকানদার) দুলালের বাসায় নিয়ে আসে। এসময় বখাটে যুবক জাহাঙ্গীর ওই কিশোরীকে দুলালের কাছে ৮০ হাজার টাকায় বিক্রি করে হস্তান্তর করে চলে যায়। পরে মঙ্গলবার দিবাগত রাতে ওই কিশোরীকে দুলাল ও তার স্ত্রী ফাতেমা বেগমের সহায়তায় রাতভর ৪-৫ জন যুবক পালাক্রমে ধর্ষণ করে বলে অভিযোগ ভিকটিম ও স্বজনদের।
এ ঘটনার তদন্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
