লিচু উপহার নিয়ে থানা পুলিশ কর্মকর্তার স্ট্যাটাস
তোফাজ্জেল হোসেন,বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ অফিসার ও সদস্যদেরকে লিচু উপহার দিয়ে মধু মাসের শুভেচ্ছা জানিয়েছেন জেলা পুলিশ সুপার মাইনুল হাসান। এতে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাউফল থানা পুলিশ। পুলিশ বিভাগের উর্ধ¦তন ও অধিনস্থদের মধ্যে এমন সম্পর্ক দেখে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। পুলিশ সুপারের এমন আন্তরিকতা দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করবে বলে মনে করছেন সচেতন মহল। বাউফল থানা পুলিশ নামক একটি ফেইসবুক আইডিতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান একটি স্ট্যাটাস দিয়েছেন। ওই স্ট্যাটাসে তিনি বলেন, দিনাজপুর টু বাউফল দূরত্ব কমপক্ষে ৫০০ কিমি। ঐখান থেকে লিচু এনে বাউফল থানার একজন পুলিশ সদস্যের পক্ষে খাওয়া কতটা দুষ্কর তা সহজেই অনুমেয় । এরকম রাংগাবালীসহ আরো দূর্গম এলাকার থানাতো আছেই কিন্তু সেটাও সম্ভব হয়েছে এরকম একজন অভিবাভক আছে বলেই। সে কে? সে আর কেউ নন আমাদের জেলা পুলিশের অভিভাবক জনাব মইনুল হাসান মহোদয়।তিনি সুদূর দিনাজপুর থেকে লিচু এনে তার অধীনে যত স্টাফ আছে পুলিশ ফোর্স,এপিবিএন, আরআরএফ,সিভিল স্টাফ সহ সকলকে এই লিচু উপহার হিসাবে পাঠিয়েছেন।সত্যিই পুলিশ সদস্যরা অবাক হয়েছেন এইভেবে যে স্যার তাদের এত ভালবাসেন! উপহার মানুষ তার ভালবাসার ও প্রিয় মানুষকেই প্রদান করেন এটা তার উৎকৃষ্ট উদাহরন। আমি পটুয়াখালী থেকে খবর নিয়ে এটাও জেনেছি যে পুলিশের সকল সদস্যদের হাতে লিচু পৌছানোর পর তিনি নিজে খেয়েছেন। এরকম অভিভাবক পাওয়া ভাগ্যের ব্যাপার। পটুয়াখালী জেলার জন্য একটা ইতিহাস হয়ে থাকলো। এই উদ্যোগ গ্রহন জন্য স্যার কে ধন্যবাদ ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।
