শনির আখড়ায় ৪টি গরু সহ ট্রাকের ড্রাইভার আটক
মোঃ হারুন অর রশিদ:ডেমরা ট্রাফিক জোনের টিআই বিপ্লব ভৌমিক এর নেতৃত্বে চোরাইকৃত ৪টি গরু সহ ট্রাক ও ট্রাকের ড্রাইভার আটক করা হয়েছে ।
শনিবার সকালে যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকা থেকে গরুগুলোসহ ট্রাক ড্রাইভার মোঃ পারভেজকে (২৬) আটক করা হয় ।
আটককৃত মোঃ পারভেজ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মোঃ বাতেনের ছেলে ।

এ বিষয়ে ডেমরা ট্রাফিক জোনের টি আই বিপ্লব ভৌমিক জানায়, জামালপুর হতে মোঃজসিম গরুর ব্যাপারী গরু নিয়ে ট্রাক যোগে ঢাকায় আসে।মানিকনগর গরুর হাটে গরু নামানোর পর ৪টি গরু বেশি লাভের আশায় গাজীপুর নিয়ে যেতে চাইলে, ট্রাকের চালক সায়দাবাদ এলাকায় গরুর ব্যাপারীকে গাড়ি হতে নামিয়ে দিয়ে যাএাবাড়ী হানিফ উড়ালসড়ক হয়ে ঢাকার বাইরের দিকে যেতে চাইলে, গরুর ব্যাপারীর সহযোগীদের চিৎকার শুনে ডেমরা ট্রাফিক জোনের সার্জেন্ট সাইফুল মৃধা ও এটিএসআই নুর উল্যাহ সহ শনির আখরায় ঢাকা মেট্রো ট -১৪-২৬১০ গাড়ীটি ৪টি গরু সহ ড্রাইভার মোঃ পারভেজ কে আটক করে যাএাবাড়ী থানার এস আই বিল্লাল হোসেন এর নিকট হস্তান্তর করি।
