সরকারের উন্নয়ন অগ্রযাত্রার কথা তুলে ধরে লিফলেট বিতরণ
স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ সরকারের টানা ১০বছরের উন্নয়ন অগ্রযাত্রার চিত্র তুলে ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন সংসদীয় আসনে লিফলেট বিতরণ করে সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীরা। জনসাধারণের মাঝে বিতরণ করা এই লিফলেটে বর্তমান সরকারের উন্নয়নের চিত্র এবং আগামী দিনে সমৃদ্ধশালী একটি আধুনিক ও দৃষ্টিনন্দন দেশগড়ার পরিকল্পনার কথা জানানো হয়েছে। একইসাথে আগামী নির্বাচনে ভোটারদের নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে লিফিলেটে। গতকাল শুক্রবার বাদ জুম্মার নামাজের পর পরই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় কেন্দ্রের নির্দেশ মোতাবেক এই লিফলেট বিতরণ করা হয়।
লিফলেটে উল্লেখিত স্লোগান গুলো হলো “জেগেছে জনতা বেঁধেছে জোট, আবার দেবে নৌকায় ভোট” এবং “থাকবো নাকো পিছিয়ে, নৌকায় ভোট দিয়ে যাব এগিয়ে”। এছাড়াও সরকারের অগ্রাধিকার ভিত্তিক মহাপ্রকল্প সমূহ, শিক্ষা, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি, বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা বলয়, সড়ক পরিবহন ও যোগাযোগ খাতের উন্নয়ন অগ্রযাত্রার কথা উল্লেখ করা হয়।
গতকাল শুক্রবার বাদ জুম্মা নামাজের পর ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল কোনাপাড়া-আলামিন রোড জামে মসজিদ ও মোমেনবাগ, কাঠেরপুল জামে মসজিদের সামনে মুসল্লিদের মাঝে সরকারের উন্নয়নচিত্র তুলে ধরে লিফলেট বিতরণ করেন। পরে শনির আখড়া, ধনিয়া ও সারুলিয়া-ডেমরা এলাকায় আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়নমূল কাজের চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধি এবং আওয়ামী লীগ সরকারের দৃশ্যমান পদ্মাসেতু-উড়ালসেতু ও সড়ক-মহাসড়কের উন্নয়ন তুলে ধরে নিজ নির্বাচনী এলাকায় (নেত্রকোনা-৫) সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে লিফলেট বিতরণ করেন সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার তুহিন আহাম্মদ। তিনি আগিয়া বাজার-জামতলা,মাজিলপুর,পূর্বধলাসহ বিভিন্ন এলাকায় বর্তমান সরকারের গত সাড়ে ৯বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে লিফলেট বিতরণ করেন। এ সময় শফিকুল ইসলাম লাকী, মোস্তাকিন ইসলাম, আলামিন,রাসেল খান, আবুল বাশার অটল, ও মুন্নাসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নারায়নগঞ্জ-৩আসনের সাবেক এমপি কায়সার হাসনাত এলাকার বিভিন্ন মার্কেট, পাড়া ও মহল্লায় লিফলেট বিতরণ করেছেন। ঐ লিফলেটে তিনি আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে নানা উন্নয়নের দিক তুলে ধরে নৌকায় ভোট চাইছেন। শিশু, বৃদ্ধসহ সব বয়সের মানুষের সাথে কুশল বিনিময় করেন তিনি। ঢাকা-৬ আসনে চৌধুরী আশিকুর রহমান লাভলু ওয়ারী থানাধীণ বিভিন্ন মসজিদের সামনে শুক্রবার বাদ জুম্মা নামাজের পর সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে লিফলেট বিতরন করেছেন। একইসাথে ঢাকা-৮ আসনের নৌকার মনোনয়নপ্রত্যাশী ও যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ২হাজার দুস্থ- অসহায় ও ছিণœমূল মানুষের মাঝে খাবার বিতরন করেছেন এবং নৌকায় ভোট দেয়ার অনুরোধ জানান। এ সময় উপস্থিত সবাই শেখ হাসিনার মঙ্গল কামনা করে দোয়া করেন। চাঁদপুর-৩ আসনের (সদর ও হাইমচর) রেদওয়ান খান বোরহান, কিশোরগঞ্জ-২আসনে ড. জায়েদ মোহাম্মদ হাবিবুল্লাহ, মুন্সীগঞ্জ-১ আসনে গোলাম সারোয়ার কবির এবং ঢাকা-১৫ আসনে এম সাইফুল্লাহ সাইফুল কখনো গরীব-দু:খিদের মাঝে খাবার বিতরন আবার কখনো চাল-ডাল বিতরনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের নানা ধরনের উন্নয়নমূল কর্মকাণ্ড তুলে ধরে নৌকায় ভোট চাইছেন। একইভাবে বিভিন্ন সংসদীয় আসনের বর্তমান এমপি ও সম্ভ্যব্য মনোনয়ন প্রত্যাশীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শে গ্রাম-গঞ্জের হাটবাজার এবং বিভিন্ন অনুষ্ঠানে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে আবারো নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।
