সাংবাদিক এম,এ বাশারের মাতৃবিয়োগ
তোফাজ্জেল হোসেন,বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃ বাউফল প্রেস ক্লাবের সদস্য দৈনিক বাংলাদেশ খবর ও দৈনিক শিক্ষা অনলাইন প্রত্রিকার বাউফল প্রতিনিধি এবং ধান্দী ফাজিল মাদ্রাসার বি.এস.সি শিক্ষক এম ,এ বাশারের মাতা মোসাঃ আমিনা বেগম (৯৫) আজ সোমবার সকাল ৭ টায় বার্ধ্যক জনিত কারনে নাজিরপুর ইউপির ধান্দী গ্রামে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন(ইন্নাল্লিহী ওয়াইন্না ইলাহী রাজিউন)। মৃত্যুকালিন সময়ে তিনি এক ছেলে ও তিন মেয়ে, নাতি নাতনীসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। তাঁর মৃতুতে সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার, পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি ডেইলি ষ্টারের সোহরাব হোসেন, মানবজমিনের পটুয়াখালী প্রতিনিধি জালাল আহম্মেদ, কালেরকন্ঠের পটুয়াখালী প্রতিনিধি এমরান হাসান (সোহেল), বাউফল প্রেস ক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খানঁ ও সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান বাচ্চু সহ প্রেস ক্লাবের সকল কর্মরত সদস্যরা শোক প্রকাশ করেছেন। আজ সোমবার বাদ আছর নিজ বাড়ীতে নামাযে জানা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
