সামসুল হক খান স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ড. মাহবুবুর রহমান মোল্লার বাবা আর নেই ।
মোঃ হারুন অর রশিদ: বিশিষ্ট সমাজসেবক, একেএম ফাউন্ডেশনের উপদেষ্টা আব্দুল কাদের মোল্লা (৭৬) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গতকাল মঙ্গলবার বেলা ২টা ৩০ মিনিটে আজগর আলী মেডিকেল কলেজ হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আব্দুল কাদের মোল্লা দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি সুনামধন্য বিদ্যাপীঠ সামসুল হক খান স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ও ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মাহবুবুর রহমান মোল্লার বাবা।
মৃত্যুকালে তিনি চারপুত্র, নাতি-নাতনি ও অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে দেশের অন্যান্য বিদ্যাপীঠ সামসুল হক খান স্কুল এন্ড কলেজ ও ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ পরিবার গভীর শোক ব্যক্ত করে মরহুমের শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছে ও মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছে।
