leadnewsঅপরাধসারা দেশ

সিদ্ধিরগঞ্জে বন্দুক যুদ্ধে ফেন্সি ফরিদ ক্রসফায়ারে নিহ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ‌র‌্যাব ১১ এর সাথে বন্দুক যুদ্ধে ফরিদ মিয়া ওরফে ফেন্সি ফরিদ (৩৫) নামের তালিকাভূক্ত এক শীর্ষ মাদক ব্যবসায়ী ক্রসফায়ারে নিহত হয়েছে। এ ঘটনায় দুই র‌্যাব সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে র‌্যাব একটি বিদেশী পিস্তল, গুলি ও ইয়াবা উদ্ধার করেছে। ১৯ সেপ্টেম্বর বুধবার ভোর রাতে সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল এলাকায় তাঁত জুট মিলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন, রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার হাটিপাড়া এলাকার মৃত বালাইমিয়ার ছেলে ফরিদ মিয়া ওরফে ফেন্সি ফরিদ (৩৫)।

র‌্যাব-১১ এর সিনিয়র সহকারি পরিচালক আলেপ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি দল মাদক উদ্ধারের জন্য সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় তাঁত জুট মিলের সামনে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। গোলা-গুলির এক পর্যায়ে ফেন্সি ফরিদ গুলিবিদ্ধ হলে তার সহযোগীরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ ফরিদকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। গোলা-গুলির সময়ে আহত র‌্যাবের দুই সদস্যকে সেখানে চিকিৎসা দেয়া হয়। তারা হলেন র‌্যাবের সৈনিক মোরছালিম ও কনস্টেবল আশরাফুল হক।

র‌্যাব বলেন, নিহতের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মাদক ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে ১৮টি মামলা রয়েছে। সে রূপগঞ্জ থানা ও র‌্যাব-১১ এর তালিকার এক নম্বর মাদক ব্যবসায়ী ছিলেন। ফরিদ মিয়া দীর্ঘ দিন যাবত নারায়ণগঞ্জে ফেনসিডিল ব্যবসার একচ্ছত্র আধিপত্য বিস্তার করে। পরে পাশাপাশি ইয়াবার ব্যবসার নিয়ন্ত্রণ নেয়। এ কারণে সে জেলার মাদক বিক্রেতা ও মাদকসেবীদের কাছে ফেন্সি ফরিদ নামে পরিচিতি লাভ করে।এন বার্তা