Uncategorized

স্ত্রী-সন্তান অসুস্থ, ফিরছেন মাশরাফি

ঢাকা: সাসেক্সের অনুশীলন ক্যাম্প থেকে হঠাৎই ছুটি নিয়ে দেশে ফিরছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। রাত ১১টায় তার দেশে ফেরার কথা।

পারিবারিক সূত্র জানিয়েছে, তার স্ত্রী সুমনা হক সুমি অসুস্থ হওয়ায় জরুরি ভিত্তিতে ফিরতে হচ্ছে তাকে। শুধু স্ত্রী সুমিই-ই নন, এই মুহূর্তে অসুস্থ তার ছেলে সাহিল মুর্তজাও।মাশরাফির স্ত্রী শনিবার অসুস্থ হয়ে পড়লে তাকে ভর্তি করা হয় মোহাম্মদপুরের একটা হাসপাতালে। খবর শুনেই দেশের বিমান ধরেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। পারিবারিক এই সমস্যায় টিম ম্যানেজমেন্টের কাছে কদিনের ছুটি নিয়েছেন তিনি। তবে সব ঠিক থাকলে আগামী ৪ মে আবারও লন্ডনের বিমান ধরবেন তিনি।

২৬ এপ্রিল রাতেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং তার আগে আয়ারল্যান্ডে অনুষ্ঠিতব্য তিনজাতি সিরিজের প্রস্তুতি নেয়ার জন্য সাসেক্সের উদ্দেশে বিমানে ওঠেন মাশরাফি।

১২ মে আয়ারল্যান্ডে শুরু হওয়ার কথা রয়েছে তিনজাতি ক্রিকেট সিরিজ। এই সিরিজে স্বাগতিক আয়ারল্যান্ড এবং বাংলাদেশ ছাড়াও খেলবে নিউজিল্যান্ড। এরপর ১ জুন থেকে ইংল্যান্ডে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি।

Fällen des lots auf eine gerade von einem punkt außerhalb der geradenkonstruktionsbeschreibung ein kreisbogen um a wird gezeichnet, der die gerade h in zwei verschiedenen punkten was sind ghostwriter b und c schneidet