leadnewsতথ্যপ্রযুক্তি

২৫ মেগাপিক্সেল সেলফি ফোন আনলো অপো

বাংলাদেশে এলো চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান অপোর ২৫ মেগাপিক্সেলের সেলফি ফোন। মডেল অফো এফ সেভেন। ৪ জিবি ও ৬ জিবি র‌্যাম ভার্সনে ফোনটি পাওয়া যাবে। এর মূল্য যথাক্রমে ২৯ হাজার ৯৯০ টাকা এবং ৩৫ হাজার ৯৯০ টাকা।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ফোনটি অবমুক্ত করে অপো অপো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাসকিন আহমেদ। এসময় অপো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং।

সেলফি এক্সপার্ট অ্যান্ড লিডার হিসেবে বাংলাদেশের তরুণ সমাজের কাছে অপোর স্থানআগের চেয়ে শক্তিশালী করতে উদ্ভাবনী প্রযুক্তিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে অপো এফ এফ সেভেনকে নতুন নতুন সব ফিচার ও সুবিধা দিয়ে সাজানো হয়েছে।

অপো এফ সেভেন বাংলাদেশের বাজারে ২৫ এপ্রিল থেকে পাওয়া যাবে।

বাংলাদেশে দুইটি ভার্সনে পাওয়া যাবে অপো এফ সেভেন। একটিতে আছে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম। অন্য ভার্সনটি পাওয়া যাবে ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি রমে। দেশে ৪ জিবি র‌্যামের অপো এফ সেভেনের দাম ২৯ হাজার ৯৯০ টাকা। ৬ জিবি র‌্যামের ফোনটির দাম ৩৫ হাজার ৯৯০ টাকা।

অপো এফ সেভেনের ক্যামেরায় ব্যবহার করা হয়েছে দ্বিতীয় প্রজন্মের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বিউটিপ্রযুক্তি ২.০। অপো এফ সেভেনে থাকছে হাই ডায়নামিক রেঞ্জ (এইচডিআর)-এর ২৫ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বিউটি প্রযুক্তি ২.০, কভার শট এবং অগমেন্টেড রিয়েলিটি (এআর) স্টিকার। অপো এফ সেভেন কেবল উন্নতমানের সেলফিইদেবে পরিমার্জিত ও সুন্দর ছবি।

ফোনটিতে ৬৪ বিট অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে ৩৪০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।

৪ জিবি র‌্যাম ভার্সনের অপো এফ সেভেন পাওয়া যাবে তিনটি রঙে। অন্যদিকে ৬ জিবি র‌্যাম ভার্সনের এফ সেভেন মিলবে দুইটি রঙে।

গ্রামীণফোনের গ্রাহকরা ফোনটি কিনলে ৬ জিবি ইন্টারনেট প্যাকেজ ফ্রিতে পাবেন।