“৩৬ তম বিসিএস এর পুলিশ পরিবারের পক্ষ থেকে ছিন্নমূল মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ “
নাহিদ কামালঃ ঈদের অনাবিল আনন্দ ও খুশী সকলের মাঝে ছড়িয়ে দিতে ৩৬তম বিসিএস এ সুপারিশ প্রাপ্ত পুলিশ ক্যাডারদের উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুর ১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে শুরু করে কার্জন হল,পলাশী বাজার, শহিদ মিনারসহ আশপাশের বিভিন্ন এলাকায় দুঃস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়। এসময় ৩৬ তম বিসিএসএস এ পুলিশ পরিবারের সদস্যরা উপস্থিত হয়ে অসহায়দের মাঝে ঈদ আনন্দকে ভাগাভাগি করে নিতেই এমন উদ্যোগের কথা জানান। আয়োজনের উদ্যোক্তা দিপু হাসান জানান, ৩৬তম বিসিএস এর পুলিশ পরিবারের পক্ষ থেকে এবার প্রায় ৩০০জনের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়েছে। সুবিধা বঞ্চিত প্রতিটি মানুষের মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে দিতেই এরকম কার্যক্রম চালানো হচ্ছে বলেও জানান তিনি।
এসময় ৩৬তম বিসিএস এর পুলিশ পরিবারের মধ্যে গোলাম রুহানি, রাকিবুল ইসলাম ভুইয়া, মুশফিকুর রহমান তুষার, সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
