leadnewsরাজধানী

৪৩ নং ওয়ার্ড কাউন্সিলর আরিফ হোসেন ছোটনের ত্রাণ সামগ্রী বিতরণ ।

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের ৪৩নং ওয়ার্ড কাউন্সিলর আরিফ হোসেন ছোটন করোনা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। আজ সোমবার বিকেলে সুত্রপুর লালকুঠির এলাকায় এ ত্রাণ সামগ্রী করা হয় ।
হাজী আরিফ হোসেন ছোটন তার ব্যক্তিগত তহবিল থেকে যৌথভাবে বৈশ্বিক করোনা মহামারী কোভিড-১৯ ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহয়তা হিসেবে ত্রান সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন ।

এ সময় উপস্থিত ছিলেন আসাদুজ্জামান খলিফা, সহ-সভাপতি, ৪৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ, রফিকুল ইসলাম বাপ্পী, সাধারণ সম্পাদক, ৪৩ নং ওয়ার্ড যুবলীগ,সজল কুন্ডু, সভাপতি, সূত্রাপুর থানা ছাত্রলীগ, তৌসিফ বিন কামাল, সাধারণ সম্পাদক, সূত্রাপুর থানা ছাত্রলীগ সহ সুত্রাপুর থানা ও ৪৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময়ে কোভিড-১৯ ক্ষতিগ্রস্ত ৪০০জনের মাঝে চাল,সাবান,মাস্ক ও নগদ ১হাজার টাকাসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয় হয়েছে ।