leadnewsডেমরা

৬৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব মাসুদুর রহমান মোল্লা বাবুল এর নির্বাচনী জনসভা ।

বিশেষ প্রতিনিধিঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এর ৬৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব মাসুদুর রহমান মোল্লা বাবুল লাটিম প্রতীকের জনসভা অনুষ্ঠিত হয়েছে ।আজ সোমবার বিকেল কোনাপাড়া এলাকার শাহজালাল রোডে এ জনসভা অনুষ্ঠিত হয় । আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে নৌকা ও লাটিম প্রতীকে ভোট ও দোয়া প্রার্থনা করেন ৬৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব মাসুদুর রহমান মোল্লা বাবুল ।
তিনি বলেন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করুন আমি আপনাদেরকে একটি মাদক,সন্ত্রাস মুক্ত আধুনিক মডেল ওয়ার্ড উপহার দিব।আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেনের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল , সাংবাদিক মালেক মনী, যুবলীগ নেতা এস এম সোহেল প্রমুখ ।