leadnewsডেমরা

৬৬নং ওয়ার্ডে ঝুড়ি প্রতীকের প্রার্থী আলহাজ্ব আকবর হোসেন ভূঁইয়া নান্টুর নির্বাচনী সভা

বিশেষ প্রতিনিধিঃ আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এর নির্বাচনকে সামনে রেখে ৬৬নং ওয়ার্ডে নির্বাচনী সভা করেছেন বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আকবর হোসেন ভূঁইয়া নান্টু। আজ বিকেলে বড় ভাংগার এলাকার নান্নু মুন্সি জামিয়া কারিমিয়া মাদ্রাসায় এ সভা অনুষ্ঠিত হয় ।এ সময়ে এলাকার উন্নয়ন ও জনগণের সেবা করার লক্ষ্যে ঝুড়ি প্রতীকে ভোট ও দোয়া চেয়ে বক্তব্য রাখেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । আলহাজ্ব আকবর হোসেন নান্টু তার বক্তব্যে বলেন, জনগণের সেবা করার প্রত্যয় নিয়ে আমি এবারের কাউন্সিলর প্রার্থী হয়েছি।নির্বাচিত হলে আমি এলাকার সার্বিক উন্নযয়ন সাধন করে মাদক ,ইভটিজিং, বাল্য বিবাহরোধসহ সকল প্রকার অন্যায় ও অবিচার নির্মূল করে সকলের জন্য বাসযোগ্য একটি আদর্শ ওয়ার্ড গড়ে তুলবো । তিনি আরো বলেন, ৬৬নং ওয়ার্ডে যে সকল সমস্যা রয়েছে জনগণকে সাথে নিয়ে সেগুলো সমাধান করবো।আগামী ৩০ তারিখ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে আমি বিপুল ভোটে নির্বাচিত হওয়ার শতভাগ আশাবাদ ব্যক্ত করছি এবং এ বিজয় হবে গনতন্রের বিজয় ।