৭০ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গনসংযোগ করলেন কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ আতিকুর রহমান
মো. হারুন-অর-রশিদ: ৭০ নম্বর ওয়ার্ডে গাড়ীবহর নিয়ে নির্বাচনী গনসংযোগ করলেন কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ আতিকুর রহমান । মঙ্গলবার বিকেলে তিনি ৭০ নম্বর ওয়ার্ডের শূন্য ও শূন্যা টেংরা,দেইল্লা, পাইটি, আমুলিয়া, ঠুলঠুলিয়া, খলাপাড়া, তাম্বুরাবাদ, নলছাটা, ধিতপুর, দুর্গাপুর, মেন্দিপুর এলাকায় ঘুড়ি মার্কায় ভোট চেয়ে গনসংযোগ করেছেন শিল্পপতি, আমুলিয়া মডেল টাউনের চেয়ারম্যান ও ডেমরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমান।
কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ আতিকুর রহমান বলেন,সুবিধাবঞ্চিত এ ওয়ার্ডে আজও অবকাঠামোগত কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। আমি ৭০নং ওয়ার্ডসহ ডেমরা ইউনিয়নে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল-কলেজ, এতিমখানা, মসজিদ-মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, মন্দির ও সেবা ফাউন্ডেশনসহ ১১টি শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি এবং জমিদাতা হিসেবে সেবায় নিয়োজিত আছি।
তিনি আরো বলেন, আমি কাউন্সিলর নির্বাচিত হলে ৭০নং ওয়ার্ডকে রাজধানীর সর্বাধুনিক নাগরিক সুবিধা সংবলিত দৃষ্টিনন্দন করব। ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে পরকল্পিত নগরায়ণ করব। এছাড়া এখানকার মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিয়ে, শিশু ও নারী নির্যাতন, চাঁদাবাজিসহ নানা প্রতিবন্ধকতা শক্তহাতে দমন করব।নারী শিক্ষাসহ শতভাগ শিক্ষার হার নিশ্চিত করা, বিশুদ্ধ পানি সরবরাহে গভীর নলকূপ স্থাপন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ডাম্পিং স্টেশন নির্মাণ, পার্ক-স্টেডিয়াম, সুষ্ঠু স্যুয়ারেজ ব্যবস্থাসহ রাস্তা নির্মাণ, কমিউনিটি সেন্টার ও হাসপাতাল নির্মাণ করব।এসময়ে তিনি ঘুড়ি মার্কায় ভোট দিয়ে তাকে নির্বাচিত করার অনুরোধ করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। গনসংযোগে এলাকার কয়েক হাজার লোক অংশ গ্রহন করেন।
