৯৯০ রুপিতে স্মার্টফোন
অল্প দামে ফোরজি ফোন আনলো মাইক্রোম্যাক্স। রিলায়েন্স জিওকে টেক্কা দিতে এর আগে বিএসএনএল-এর সঙ্গে যুক্ত হয়ে ফোরজি ফিচার ফোন ভারত ১ নিয়ে আসার কথা জানিয়েছিল মাইক্রোম্যাক্স। এবার ভোডাফোনের সঙ্গে যুক্ত হয়ে নতুন ফোরজি ফোন লঞ্চ করছে মাইক্রোম্যাক্স। নভেম্বরে লঞ্চ করবে মাইক্রোম্যাক্সের নতুন ভারত ২ আল্ট্রা ফোরজি ফোনটি।
এবার এক ঝলকে জেনে নিন, কী কী ফিচার্স রয়েছে মাইক্রোম্যাক্সের ভারত ২ আল্ট্রা ৪জি ফোনটিতে
ফোনটিতে আছে ৪ ইঞ্চির ডব্লিউভিজিএ ডিসপ্লে। এতে ৫১২ এমবি র্যাম রয়েছে। বিল্টইন মেমোরি ৪ জিবি। ছবির জন্য আছে ২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। ফ্রন্টে আছে ভিজিএ ক্যামেরা।
অ্যানড্রয়েড মার্শম্যালো ৬.০ অপারেটিং সিস্টেমে ফোনটি চলবে।
