বঙ্গবন্ধু পরিষদ ডেমরা থানা কমিটির অন্তর্ভুক্ত ৬৮নং ওয়ার্ড কার্যালয় শুভ উদ্বোধন
বিশেষ প্রতিনিধিঃ বঙ্গবন্ধু পরিষদ ডেমরা থানা কমিটির অন্তর্ভুক্ত ৬৮নং ওয়ার্ড কার্যালয় শুভ উদ্বোধন করা হয়েছে । আজ বিকেলে ডেমরার সারুলিয়ার ওয়াসা রোডে এ কার্যালয় উদ্বোধন করা হয় । বঙ্গবন্ধু পরিষদ ডেমরা থানা কমিটির সভাপতি ভূঁইয়া মোঃ শরীফের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ৬৮নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মাহমুদুল হাসান পলিন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, রোকসানা আক্তার,আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার আসাদুর রহমান মিলন , ডেমরা থানা বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি মোঃ আইয়ুব, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন, ৬৮নং ওয়ার্ডে আহ্বায়ক শেখ মোঃ আবুল হাসনাত , , মিন্টু জমিদার, ৭০নং ওয়ার্ড বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম আহ্বায়ক মোঃ সেলিম মিয়া । এসময়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাহিদা সুলতানা, ডালিয়া রহমান,আফরোজা শিমু ,আজিজা খাতুন, সখিনা বেগম,শিল্পী আক্তার , নাসিমা বেগম, রাশিদা আক্তার শান্তা, পারুল আক্তার ,মি: ইয়ুুব প্রমুখ ।
এ সময়ে বক্তারা আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসের নৌকা প্রতীকে ও ৬৮নং ওয়ার্ড কাউন্সিলর পদ প্রার্থী আলহাজ্ব মাহমুদুল হাসান পলিনকে লাটিম প্রতিকে ভোট দিয়ে জয় যুক্ত করার অনুরোধ জানান ।
