কবি ও সাংবাদিক জহিরুল কায়সার তালুকদারের স্ত্রী রুবিনা কায়সার-এর অকাল মৃত্যুতে আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম, মিলাদ ও দোয়া
ডেমরা নিউজঃ
দৈনিক নতুন সময় পত্রিকার ডেমরা থানা প্রতিনিধি ও শিল্প-সাহিত্যের কাগজ পানসীয়ানা’র সম্পাদক জহিরুল কায়সার তালুকদারের স্ত্রী রুবিনা কায়সার (কবিতা) (২৯) এর অকাল মৃত্যুতে আত্মার মাগফিরাত কামনায় অদ্য রোজ শুক্রবার বাদ আছর ঢাকাস্থ নিজ বাসায় কোরআন খতম, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, বিগত কয়েক মাস যাবত কবির স্ত্রী তার নিজ পিত্রালয়ে সন্তানসহ অবস্থান করছিলেন। গত ১২ এপ্রিল ২০২০ইং তারিখ রোজ: রবিবার সন্ধ্যা আনুমানিক ৬:৩০ ঘটিকায় সিলেট জেলায় তার পিতৃনিবাসেই হঠাৎ অসুস্থ্য হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার অকাল মৃত্যুতে মরহুমার পরিবার ও আত্মীয়-স্বজনদের মাঝে বইছে শোকের মাতম।
আকষ্মিক মৃত্যুর বিষয়ে মরহুমার পিত্রালয় মাধ্যমে জানা যায়, উল্লেখিত তারিখে বিকেল বেলা হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য সিলেটের ওসমানী মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে বাড়ি নিয়ে যেতে বলেন এবং তিনি অকালেই না ফেরার দেশে চলেন যান বলে জানান। পরদিন সোমবার সকাল ১০:১৫ মিনিটে মরহুমার পিত্রালয়েই কবিপতœী রুবিনা কায়সারের নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে বলে জনান। দেশে চলমান করোনা সংকটে কবি বাবা-মাকে নিয়ে ঢাকায় লকডাউন ও হোম কোয়ারেন্টাইনে অবস্থান করায় শেষ দেখাটিও সম্ভবপর হয়নি। এমনকি মায়ের অবর্তমানে অবুঝ ছেলেটিও বাবার আদর-¯েœহ থেকে রয়েছে দূরে। মৃত্যুকালে তিনি স্বামী জহিরুল কায়সার তালুকদার, সাড়ে ৬ বছরের একটি ছেলে সন্তান ফারহান শাহরিয়ার কাব্য, শশুর-শাশুড়ী সহ অগণিত শুভাকাঙ্খী রেখে গেছেন।
কবিপতœীর অকাল মৃত্যুতে রূহের মাগফিরাত কামনায় এ নিয়ে ৩য় বারের মতো কোরআন খতম, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
