বাউফলে করোনা উপসর্গ নিয়ে এক মুক্তিযোদ্ধার মৃত্যু
তোফাজ্জেল হোসেন,বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে করোনা উপসর্গ নিয়ে মুহাম্মদ জালাল উদ্দিন আহম্মেদ(৬৫) নামে এক মুক্তিযোদ্ধা মারা গেছেন। আজ রবিবার সন্ধ্যায় বাউফল উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃতের বাড়ী দাশপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামে।
বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডাঃ আখতারুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মৃত ব্যক্তির করোনা উপসর্গ জ্বর ও শ্বাস কষ্টে ভুগছিলেন। আজ রবিবার সকালে তাঁকে অসুস্থ অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে আজ (রবিবার) সন্ধ্যায় চিকিৎসাধীন আবস্থায় মারা যান তিনি। মারা যাওয়ার পূর্বেই তার নমুনা সংরক্ষন করা হয়েছে। মৃতকে স্বাস্থ্যবিধি মেনেই দাফন করা হবে। তাঁর সান্নিধ্যে যারা এসেছিলেন তাদেরকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।
