ডেমরায় হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ
প্রকাশ সরকার সুমন : রাজধানীর ডেমরায় “দবির উদ্দিন আহম্মেদ মৃধা ফাউন্ডেশন” এর উদ্যোগে হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৬৯ ও ৭০ নং ওয়ার্ডের ডেমরা বাজার ও ধীৎপুর-তাম্বুরাবাদ এলাকায় সাড়ে ৩ শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। এছাড়াও শেখ কামাল ও সুলতানা কামাল বিজয় কাপ ২০২১ এ বিজয়ী টিম ৭০নং ওয়ার্ডের খেলোয়ারদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ডেমরা থানা আওয়ামী লীগের সদস্য ও সেবামূলক সংগঠন বি.এইচ.এস ৯০ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি প্রকৌশলী আসাদুর রহমান মিলনের সঞ্চালনায় এবং ধীৎপুর ইউনিটের সাধারন সম্পাদক আনোয়ার হোসেনের সভাপতিত্বে উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য নেহরীন মোস্তফা দিশি। এ সময়ে আরও উপস্থিত ছিলেন মাতুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শান্তনুর খান শান্ত, জাতীয় পার্টি ডেমরা থানা নেতা আবুল হোসেন ভূইয়া, আওয়ামী লীগ নেতা শনি ভুষন দত্ত, নোমান মৃধা, মোস্তফা, আলাউদ্দিন, জহিরুল ইসলাম, সেলিম, আব্দুল খালেক, জাবেদ আলী, ওমর ফারুক, শাহাবুদ্দিন, জামাল, প্রকৌশলী জাহাঙ্গীর, ইব্রাহিম, মোরশেদ আলম প্রমূখ।
নেহরীন মোস্তফা দিশি বলেন, দবির উদ্দিন আহম্মেদ মৃধা ফাউন্ডেশন সেবামূলক সংগঠন। দরিদ্র, অসহায় ও মেহনতী মানুষের দু:খ-দুর্দশার লাঘবে এবং অসহায়-নির্যাতিত মানুষের অধিকার আদায়ে দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছে। এ ফাউন্ডেশন সারা বছরই সেবামূলক নানা কর্মসূচী পালনের মাধ্যমে মানুষের পাঁশে ছায়া হয়ে থাকছে এবং আগামী দিনগুলোতেও থাকবে।
