leadnewsঅপরাধ

যাত্রাবাড়ী এলাকা হতে ১৮০০ পিস ইয়াবাসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

পেটের ভেতরে করে ইয়াবা পাচারকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ১৮০০ পিস ইয়াবাসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

গত ২৭/০৬/২০২২খ্রীঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় পেটের ভেতরে করে ইয়াবা পাচারকালে আনুমানিক ৯,০০,০০০/- (নয় লক্ষ) টাকা মূল্যের ১৮০০ (্এক হাজার আটশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। আঃ মালেক (৩০) ও ২। সুমি আক্তার (২৫) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০২টি মোবাইল ফোন ও মাদক বিক্রিত নগদ- ২,৪০০/- (দুই হাজার চারশত) টাকা জব্দ করা হয়।