ফিলিপাইনে ঝড়, বন্যা ও ভূমিধসে নিহত ১৩৩
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে গ্রীষ্মমন্ডলীয় আঘাত হানার পর ভূমিধস ও বন্যায় অন্তত ১৩৩ জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আরো বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলে শনিবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
অধিকাংশ মানুষ শুক্রবার রাতে এসব দুর্যোগের শিকার হয়েছেন। হতাহতদের সবাই দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ মিন্দানাওয়ের বাসিন্দা বলে জানিয়েছেন কর্মকর্তারা। আঞ্চলিক পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এ দ্বীপরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মিন্দানাওয়ের তুবোদ শহরের কাছে ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার সেখানে গ্রীষ্মমন্ডলীয় ঝড় তেম্বিনের আঘাতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে একটি গ্রাম মাটির সঙ্গে মিশে গেছে। তুবোদের পুলিশ কর্মকর্তা গেরী পারামি বলেন, নদীর পানি বেড়েছে এবং অধিকাংশ বাড়িঘর বিলীন হয়ে গেছে। সেখানে কোনো গ্রামের চিহ্ন নেই।
