leadnewsসারা দেশ

বিএমজিটিএ লক্ষীপুর জেলার রামগতি উপজলার কমিটি গঠন।

ফিরোজ আলম: ………………………………. আজ ৩০.০৮.২০১৯ রোজ শুক্রবার বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন লক্ষীপুর জেলা শাখার রামগতি উপজেলার কমিটি গঠন ও নভেম্বরে জেলা সম্মেলন সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সাধারন সম্পাদক মো: মিরাজ হোসেনের উপস্থাপনায় এবং উপজেলা সভাপতি মো: সফি উল্লাহর এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা সাধারন সম্পাদক জনাব ফিরোজ আলম ,প্রভাষক ও বিভাগীয় প্রধান, আয়েশা (রা:) মহিলা কামিল (অনার্স) মাদ্রাসা ।ও প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন জেলা সভাপতি জনাব মোহাম্মদ আলী।বিশেষ অতিথি হিসেবে আলোচনা রাখেন জেলা সাংগঠনিক সম্পাদক ওয়াজি উল্লাহ জুয়েল। উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ,সহ দপ্তর সম্পাদক জনাব সালাউদ্দিন,সদস্য আকবর হোসেন,জনাব নুর হোসেন পারভেজ,কমল নগর উপজেলা শাখার সভাপতি আবুল কাশেম,সেক্রেটারি লোকমান হোসেন,সদর উপজেলা পশ্চিমের সভাপতি শাহেদ আকরাম হোসেন পিন্টু ,রামগতি উপজেলার জনাব মো: রায়হান উদ্দিন,প্রভাষক ইংরেজি, মো: ইকরামুল হক,প্রভাষক ইতিহাস,মো: রিয়াজ উদ্দিন,প্রভাষক ইংরেজি, নাজমুল হাসান,চর আলেকজান্ডার কামিল মাদ্রাসা সহ আমন্ত্রিত প্রমুখ।সভায় রামগতি উপজেলার নতুন উপজেলা কমিটি ঘোষনা করেন জেলা সাধারন সম্পাদক জনাব ফিরোজ আলম।