leadnewsডেমরা

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা, মাদক, ইভটিজিং, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ ডেমরায় বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত

মাহবুব মনিঃ “সচেতন হোন ডেঙ্গু প্রতিরোধ করুন, বাড়ীর চারপাশ পরিস্কার রাখুন” এ স্লোগানকে সামনে রেখে নগরীর ডেমরায় সচেতনতামূলক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় মাদক, ইভটিজিং, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ক বিশেষ আলোচনাও করা হয়। শনিবার বেলা ১১ টায় রসুলনগর নব মল্লিকা মডেল একাডেমীর আয়োজনে ওই প্রতিষ্ঠান প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জসিম উদ্দিন মজুমদার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওয়ারী জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নœতি প্রাপ্ত) শাহ ইফতেখার আহম্মেদ। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডেমরা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার রবিউল ইসলাম, ডেমরা থানার ওসি মো. সিদ্দিকুর রহমান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৮ নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন ও দৈনিক যুগান্তর পত্রিকার বিশিষ্ট সাংবাদিক মো. মাহবুবুর রহমান ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষাপ্রতিষ্ঠানটি শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ ও ডেমরা থানা এলাকার বিভিন্ন নেতৃবৃন্দ, সাংস্কৃতিক-রাজনৈতিক ব্যক্তিত্বসহ এলাকার বরেণ্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি বের করা হয়।

অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনায় বক্তারা বলেন, নিজেরাই নিজেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসতে হবে। এছাড়া বাড়িঘর সহ এলাকার চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর মাদক সন্ত্রাস, ইভটিজিং ও জঙ্গীবাদ প্রতিরোধে প্রশাসন সব সময় জনগনের পাশে আছে এবং থাকবে।