leadnewsসারা দেশ

বলাৎকারের অভিযোগে চাকরি গেল মাদ্রাসা অধ্যক্ষের

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর হোসাইনিয়া মাদ্রাসার মুহতামিমের (অধ্যক্ষ) বিরুদ্ধে বলাৎকারের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার দুপুর ১টায় জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয় মাদ্রাসা পরিচালনা কমিটি।

বহিষ্কৃত মুহতামিম (অধ্যক্ষ) মাওলানা আব্দুল ওয়াদুদ হবিগঞ্জ সদর উপজেলার নিতাইচক গ্রামের বাসিন্দা।

এর আগে সকালে বলাৎকারের অভিযোগ এনে মাদ্রাসা ছাত্ররা তাকে একটি ক্লাসরুমে অবরুদ্ধ করে রাখে। পরে মাদ্রাসা পরিচালনা পরিষদের কর্মকর্তারা মাদ্রাসাছাত্রদের চাপের মুখে তাকে বহিষ্কার করেন।

এ দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাহুবল মডেল থানার ওসি দস্তগীর আহম্মদ বহিষ্কারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।