Uncategorized

অপুকে বিয়ের কথা স্বীকার করেছেন শাকিব খান স্বীকার করেছেন

শাকিব-অপুর বিয়ে শোবিজের বহুল আলোচিত একটি বিষয়। কিন্তু কারো কাছে কোনো প্রমাণ না থাকায় কেউ মুখ খুলতে পারেননি। অবশেষে আজ সোমবার (১০ এপ্রিল) একটি বেসরকারি টিভি চ্যানেলে নিজেই বিয়ের কথা জানালেন অপু বিশ্বাস। সরাসরি সম্প্রচার করা সেই অনুষ্ঠানে অপু হাজির হন একমাত্র পুত্র সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে।

এই ঘটনার পর থেকেই দেশের গণমাধ্যমকর্মীরা শাকিব খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। শাকিব কলকাতায় একটি ছবির শুটিং শেষ করে গতকাল রোববার (৯ এপ্রিল) রাতে ঢাকায় ফেরেন।  শাকিব খান স্বীকার করেছেন অপুকে বিয়ের কথা।

তিনি  বলেন, ‘বিয়ের কথা অপু যা বলেছে তা সত্যি। আমি নানা দিক ভেবেচিন্তে এটা গোপন রেখেছিলাম। অপুর উপর আমার কোনো ক্ষোভ নেই। শিগগিরইওকে নিয়ে সবার সামনে আসবো আমি।’

তিনি আরও বলেন, ‘আমার অনুরোধ থাকবে এটা নিয়ে কেউ বিভ্রান্তি ছড়াবেন না। আপনারা সবসময় আমার পাশে যেভাবে ছিলেন, আগামীতেও তাই থাকবেন।’

সবশেষে ভক্তদের কাছে তার স্ত্রী ও সন্তানের জন্য দোয়া চেয়েছেন ঢালিউড কিং শাকিব খান।

২০০৮ সালের ১৮ এপ্রিল অপু বিশ্বাসকে বিয়ে করেন শাকিব খান। সোমবার (১০ এপ্রিল) বিকেল ৪টায় একটি বেসরকারি চ্যানেলে সরাসরি সাক্ষাৎকার দিতে গিয়ে অকপটে বিয়ের কথা স্বীকার করেন অপু।

তিনি বলেন, ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিবের সঙ্গে আমার বিয়ে হয়। বিয়েতে শাকিব ছাড়াও উপস্থিত ছিল তার মা, চাচাতো ভাই ও আমার মা। খুব গোপনে বিয়ে হয়। আমাদের বিয়ে হয় রেজিস্ট্রি করে। ফরিদপুর থেকে কাজী আনা হয়।

অপু বলেন, বর্তমানে আমার এবং শাকিবের সংসারে ৮ মাস বয়সি এক ছেলে সন্তান রয়েছে। ছেলের নাম আব্রাহাম খান জয়। তার জন্ম গেল বছরের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে। সিজারের মাধ্যমে জয়ের জন্ম হয়।

General comments such as pretty good story or I hated homework for you using www.justdomyhomework.com the plot aren’t constructive neither are rude and belittling comments like where’d you learn to write, anyway