আওয়ামী লীগের বিশেষ যৌথসভা মঙ্গলবার
আওয়ামী লীগের এক বিশেষ যৌথসভা অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার (৬ আগস্ট)। সোমবার (৫ আগস্ট) দলটির উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার বেলা ১১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে এ বিশেষ যৌথসভা অনুষ্ঠিত হবে।
সভায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সকল সদস্য, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের অন্তর্গত সকল থানা এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও সকল দলীয় কাউন্সিলর, আওয়ামী লীগ দলীয় ঢাকা মহানগরের অন্তর্গত সকল সংসদ সদস্য উপস্থিত থাকবেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই বিশেষ সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
