leadnewsসারা দেশ

কোভিড-১৯ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে মেয়রের আহব্বান

বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালীর বাউফল পৌরবাসীকে মসজিদে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্য বিধি বজায় রেখে নামাজ আদায়ের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। বাউফল পৌর মেয়র মোঃ জিয়াউল হক জুয়েল স্বাক্ষরিত একটি চিঠিতে ওই অনুরোধ করা হয়। আজ শুক্রবার সকালে চিঠিটি পৌরসভার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিনের কাছে পৌছানো হয়েছে। পরে জুম্মার নামাজ শেষে পৌরসভার প্রতিটি মসজিদে মসজিদে ইমাম সাহেব ওই চিঠি পাঠ করে উপস্থিত মুসল্লিদেরকে অবহিত করেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, শীত মৌসুমে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ সংক্রমিত হওয়ার শঙ্কা রয়েছে। তাই করোনা ভাইরাস প্রতিরোধে ঘরের বাইরে বের হতে হলে মুখে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করতে হবে। স্বাস্থ্য বিধি বজায় রেখে মুসল্লিদের মসজিদে নাম আদায় করতে হবে।