leadnewsঅপরাধডেমরা

ডেমরা থেকে অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার: গ্রেফতার ১

ডেমরা নিউজ: ডেমরায় কোনাপাড়া শাহাজালাল রোড এলাকা থেকে ১৬ বছর বয়সের একাদশ শ্রেণীর অপহৃত এক ছাত্রীকে উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ। এ সময় অপহরণকারী মো. তরিকুল ইসলামকে (২৮) গ্রেফতার করে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। এদিন উদ্ধার অপহৃত মেয়েটিকেও ২২ ধারার জন্য আদালতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দিনগত রাতে ডেমরার সাইনবোর্ড এলাকা থেকে তরিকুলকে গ্রেফতারসহ মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। গ্রেফতার তরিকুল কোনাপাড়া চিশতিয়া রোড এলাকার সোহরাব হোসেনের ছেলে। এ ঘটনায় জড়িত গত রোববার (১১ জুন) রাতে তরিকুলের বড় ভাই মো. জনি (৩৫) ও রাব্বানি (২৫) নামে আরও ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা গত ১১ জুন রাতে গ্রেফতার ওই ৩ জন ও সহযোগী মোস্তফা (৪০) সহ অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে মামলা করেন।

 

জানা যায়, অপহৃত মেয়েটি কোনাপাড়া শাহাজালাল রোড এলাকায় তরিকুলের কম্পিউটারের দোকানে কম্পিউটার শিখতে ভর্তি হয়। প্রতিদিন ক্লাস করার সময় তরিকুলের কু—নজর পড়ে মেয়েটির উপর। এক পর্যায়ে তরিকুল মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়। এতে ক্ষিপ্ত হয়ে তরিকুল। এ ঘটনায় মেয়েটি তার কম্পিউটারের দোকানে যাওয়া বন্ধ করে দেয়। এদিকে গত ৩ জুন বিকালে প্রশ্ন ফটোকপি করার জন্য শাহজালাল রোডের ১০ তলা গলিতে আসতেই পূর্ব পরিকল্পিতভাবে তরিকুল ও তার সহযোগীরা মেয়েটিকে অপহরণ করে। বিষয়টি নিশিচত করেছেন ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান (পিপিএম)।