leadnewsঅপরাধরাজধানী

যাত্রাবাড়িতে ভুয়া স্বর্ণের মূর্তি দেখিয়ে ১০লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে মামলা ।

ডেমরা নিউজঃ যাত্রাবাড়িতে ভুয়া স্বর্ণের মূর্তি দেখিয়ে ১০লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে দুই জনকে আসামি করে মামলা করেছে প্রতারণার শিকার মোঃ হৃদয় হাসান আকিব । মামলা নং ৮৫ তারিখ ২১-০৭-২০২০ইংরেজি ।

আসামিরা হলেন মোঃ ইউনুস আকন(৩০) এবং মোঃ রফিকুল ইসলাম (২৫) উভয়ের পিতা মোঃ সালেক আকন। তারা যাত্রাবাড়ী থানার কুতুবখালী এলাকার আজাদ সাহেবের বাড়ির ভাড়াটিয়া ।

মামলা সূত্রে জানা যায়, আসামিদ্বয় মামলার বাদীর মায়ের পুর্ব পরিচিত হাওয়ায় তাদের বাসায় আসা যাওয়া করতো ।সেই সুবাদে গত ১৮-০৩-২০২০ইংরেজি তারিখে বাদীর বাসায় একটি ভূয়া স্বর্ণের মূর্তি এনে তার মা ও বোনকে দেখায় । বাদীর মা এটা আসল স্বর্ণের মূর্তি ভেবে কিনতে চাইলে আসামিদ্বয় ১৫ লক্ষ টাকা দাবি করেন । তখন নগদ ৬লাখ টাকা দিয়ে স্বর্ণের মূর্তিটি রেখে দেয় এবং ১০-০৪-২০২০তা,তারিখে আরও ৪লক্ষ টাকা দেন আসামিদ্বয়কে ।
পরবর্তীতে বাদীর মা স্বর্ণের মূর্তিটিকে স্বর্ণের দোকানে নিয়ে গেলে জানতে পারেন এটা আসল স্বর্ণের মূর্তি নয়।