রূপগঞ্জে বর্ণাঢ্য আনন্দ শোভা যাত্রা
জাহাঙ্গীর আলম হানিফ ঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্ট্রার-এ অন্তর্ভুক্তির মাধ্যমে ”বিশ^ প্রামাণ্য ঐতিহ্যের” স্বীকৃতি লাভ করায় নারায়নগঞ্জের রূপগঞ্জে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রায় অংশ গ্রহন করেন, স্থানীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শাহজাহান ভুইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) সাইদুল ইসলাম, তিতাস গ্যাসের ডিজিএম বাসু দেব শাহা, ওসি ইসমাইল হোসেন, মুক্তিযোদ্ধা আল-আমিন দুলাল, ডাঃ জাহিদুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, প্রকৌশলী এহসানুল হক প্রমুখ। শোভাযাত্রাটি উপজেলা কড়ইতলা মঞ্চ থেকে মুড়াপাড়া বাজার, মঠেরঘাট, রূপগঞ্জ প্রেসক্লাব হয়ে ফের কড়ইতলা মঞ্চে এসে শেষ হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করেন অতিথিবৃন্দ।
