ডেমরায় ডিএনডি’র জলাবদ্ধতা নিরসনে দাবিতে মানববন্ধন ও গণ জমায়েত
ডেমরা নিউজ: ডেমরার ডিএনডি’র অভ্যন্তরের জলাবদ্ধতা দ্রুত নিরসনের দাবিতে মানববন্ধন ও গণ জমায়েত কর্মসূচী পালন করেছে অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ ডেমরা থানা কমিটি। শুক্রবার বাদ আসর সারুলিয়া বড়ভাংগা এলাকায় এ কর্মসূচী হয়। কমিটির কেন্দ্রীয় উপদেষ্টা আলহাজ্ব হযরত মাওলানা আজহারুল ইসলাম আজমীর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় আমির আলহাজ্ব আতিকুর রহমান নান্নূ মুন্সী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাও: আব্দুল মালেক, মাও: মাকসুদুর রহমান ফরিদি, মো. সেলিম হাসান, মুফতি জামাল উদ্দিন, জহিরুল ইসলাম জহির, রনি মুন্সী, আব্দুল রহিম আল-হাবীব প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন সারুলিয়া এলাকার বিভিন্ন ওয়ার্ডের প্রায় সহ¯্রাধিক জনসাধারণ।
প্রধান অতিথি নান্নূ মুন্সী বলেন, ভারী বর্ষণে গত আড়াই মাস ধরে ডিএনডি এলাকায় জলাবদ্ধতায় সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পোহাচ্ছেন এলাকাবাসী। স্কুল, কলেজ ও মাদরাসাসহ অনেক শিক্ষা প্রতিষ্ঠানে পানিবন্দী হওয়ার কারণে শিক্ষা ব্যবস্থা ব্যহত হচ্ছে। এছাড়াও এলাকার বিভিন্ন রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় জনগণের যাতায়াতে মারাতœক বিঘœ ঘটছে। আর পানিবাহিত রোগে ভুগছেন শিক্ষার্থীসহ অধিবাসীরা। ডিএনডি এলাকার জলাবদ্ধতা দ্রুত দূরীকরণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সু-দৃষ্টি কামনা করেছেন অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ ডেমরা থানা কমিটি।
