ডেমরায় পানিবন্দী অসহায়দের মাঝে চাল বিতরন
মো. হারুন-অর-রশিদ: ডেমরায় জয়যাত্রা ফাউন্ডেশন ও রোটারী ক্লাব অফ গুলশান পার্ক সিটির যৌথ উদ্যোগে পানিবন্দী প্রায় ২শত জন অসহায় মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরন করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় সারুলিয়ার বড়ভাংগা এলাকায় এই চাল বিতরন করা হয়। কমান্ডার জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায়দের মাঝে চাল বিতরন করেন জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারপার্সন হেলেনা জাহাঙ্গীর। এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এটিএন বাংলার উপস্থাপক খন্দকার ইসমাইল ,জয়যাত্রা ফাউন্ডেশনের উপদেষ্টা সাইদুর রহমান টেপা, র্যাপিড পি আর এর চেয়ারম্যান শহিদুল ইসলাম খোকন, মাওলানা ক্বারী মো. আসাদুজ্জামান । অনুষ্ঠানটি আয়োজন করেন, ইব্রাহীম সিকদার,যুবলীগ নেতা জি.এস সরকার শাহিন,ও যুবলীগ নেতা কামরুজ্জামান রুমি।
The pocket on the back of the bag unzips at the bottom so besttrackingapps.com/ that it can be slid onto the handle of a rolling suitcase, a nice touch
