leadnewsUncategorized

শনির আখড়ায় ট্রাক চাপায় প্রাণ গেল দুইজনের

শনির আখড়ার জিয়া সরণিতে ট্রাকচাপায় দুই জন নিহত হয়েছেন। বুধবার ভোর পৌনে ৫ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন ট্রাকের হেলপার। অপরজন শনির আখড়ার স্থায়ী বাসিন্দা।

নিহত দুইজন হচ্ছেন হারুন-উর রশীদ (৫৫) ও আবুল বাশারকে (৩০)

ট্রাকচালক হাবিব জানান, ভোরে জিয়া সরণি এলাকায় হারুন-ইর রশীদের বাড়ির সামনে তারা ইট নামিয়ে টাকা বুঝে নিচ্ছিলেন। এ সময় অপর একটি ট্রাক তার ট্রাকের হেলপার আবুল বাশার ও বাড়ির মালিক হারুন-উর রশীদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হারুন-উর রশীদ মারা যান। আর আবুল বাশারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু এ তথ্য নিশ্চিত করে জানান দুর্ঘটনা ঘটানো ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে এর চালক পলাতক রয়েছেন।
সূত্র: ঢাকা টাইমস