leadnewsডেমরারাজনীতি

ঢাকা ৫ আসনে নির্বাচন পরিচালনা ও সমম্বয়ক কমিটি গঠন”

নাহিদ কামাল, বিশেষ প্রতিনিধি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা ৫ আসনে ছাত্রলীগের নির্বাচন পরিচালনা ও সমন্বয়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে ডেমরায় বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা মোস্তাকিম অন্তুসহ সর্বমোট ১২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে স্থান পাওয়া ছাত্রলীগ নেতা মোস্তাকিম অন্তু জানান, আগামী সংসদ নির্বাচনে ঢাকা ৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান মোল্লার পক্ষে নির্বাচনী প্রচারণার পাশাপাশি আসনটি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী কাজ করছে স্থানীয় ছাত্রলীগ।

কমিটির সমন্বয়ক এস এম শওকত হোসেন ছাড়াও অন্যান্য সদস্যরা হলেন, রিয়াজুল ইসলাম পাভেল, কৃষ্ণ দাস, মোঃআরিফ খান, সাজ্জাদ হোসেন শান্ত, ফয়সাল আহমেদ লিংকন,ইয়াসিন আরাফাত স্বপন, মুন্নি আক্তার, আল নোমান সরকার, সাজ্জাদ হোসেন শান্ত নেছার মাহমুদ হৃদয় ও কাওসার আহমেদ তুষার।এর আগে ১৭ ডিসেম্বর ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঢাকা ৫ আসনে ছাত্রলীগের নির্বাচন পরিচালনা ও সমন্বয়ক কমিটির বিজ্ঞপ্তি প্রকাশ হয়।