leadnewsডেমরা

ডেমরায় এস,এইচ এস হেলথ কেয়ার হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক এর পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ।

ডেমরা নিউজঃ ডেমরায় কোভিট-১৯ করোনা ভাইরাস থেকে প্রতিরোধে অসহায় ও গরিবদের মাঝেখাদ্য সামগ্রী, হ্যান্ড গ্লাভস ও মাস্ক বিতরন করেছে এস,এইচ এস হেলথ কেয়ার হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক ।আজ শনিবার বিকেলে ডেমরার ষ্টাফ কোয়ার্টার সংলগ্ন হাজীনগর এলাকায় এ খাদ্য সামগ্রী, হ্যান্ড গ্লাভস ও মাস্ক বিতরণ করা হয় । শাহনাজ হেলথ কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ শওকত হোসাইন সমুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন ডেমরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান ।
এ সময়ে মোঃ সিদ্দিকুর রহমান বলেন, কোভিট-১৯ করোনা ভাইরাস সম্পর্কে সকলের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে ।
সরকারের সমস্ত সিদ্ধান্ত মেনে চলতে হবে । এ সময়ে তিনি উপস্থিত সকলকে মাস্ক ও হ্যান্ড গ্লাভস ব্যবহার করার শপথ পাঠ করান।
ডাক্তার শওকত হোসেন সুমন বলেন, করোনা ভাইরাসে সংকিত দেশের মানুষ । হত দরিদ্র মানুষের কষ্ট ও দুঃখ লাগবো বিত্তবানদের এগিয়ে আসা উচিত । আমি নিজ উদ্যেগে ৫০০শতাধিক অসহায় ও গরিবদের মাঝে খাদ্য সামগ্রী, হ্যান্ড গ্লাভস ও মাস্ক বিতরণ করেছি । এ সময়ে আরো উপস্থিত ছিলেন আরিফুর রহমান সুমন ।