Uncategorized

ডেমরায় প্রেমিক-প্রেমিকার বিষ পান ॥ প্রেমিকের মৃত্য

মো. মাহবুবুর রহমান ভূইয়া:ডেমরায় অভিমান করে আলী রাজ (২২) ও ইসমত জাহান লিমা নামে প্রেমিক-প্রেমিকা কীটনাশক পানে আতœহননের চেষ্টা চালিয়েছেন। এ ঘটনায় রোববার দিনগত রাত ১ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রেমিক আলী রাজের মৃত্যু হয়েছে। এদিকে আতœহত্যার চেষ্টাকারী প্রেমিকা লিমা বর্তমানে আশঙ্কামুক্ত অবস্থায় একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার রাতে ডেমরার সারুলিয়া বাজার কুটুম বাড়ি হোটেলে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। মৃত প্রেমিক আলী রাজ ডেমরার পশ্চিম বক্সনগরের মো. আলী আকবরের ছেলে। লিমা ডেমরার বাহির টেংরা কবরস্থান রোডের আজাহার মিয়ার বাড়ির ভাড়াটিয়া বরিশালের বানারিপাড়া থানার উত্তর ধারালিয়া গ্রামের মো. আলী আকবর খানের মেয়ে।
ঘটনার সত্যতা স্বীকার করে মৃতের পরিবারের বরাত দিয়ে ডেমরা থানার ওসি এসএম কাওসার জানান, ইসমত জাহান লিমার সঙ্গে দির্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল মৃত আলী রাজের সঙ্গে। ঘটনাটি এক পর্য়ায়ে তাদের দুই পরিবারে জানাজানি হয়। কিন্তু সংঘত কারণে এ সম্পর্ক মেনে নেয়নি মৃতের পরিবারের লোকজন। কারণ আলী রাজ সবে মাত্র উন্মুক্ত বিশ্ব বিদ্যালয়ের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। বেকার অবস্থায় লিমাকে বিয়ে করতে চেয়েছিলেন আলী রাজ। তবে পড়াশোনা শেষে যথাযোগ্য কর্মসংস্থানের ব্যবস্থার পরে ওদের বিয়ে দিতে রাজি ছিলেন আলী রাজের পরিবারের সদস্যরা। কিন্তু তাদের এ সিদ্ধান্তকে মেনে নিতে পারেনি আলী রাজ। এ ঘটনায় অভিমান করে গত রোববার রাতে আলী রাজ মুঠোফোনে লিমাকে সারুলিয়া কুটুম বাড়ি হোটেলে ডেকে এনে কথোপকথনের এক পর্যায়ে তার সঙ্গে থাকা বোতলের কীটনাশক পান করে ফেলেন। প্রেমিকের এ অবস্থা সইতে না পেরে লিমা বোতলের অবশিষ্ট কীটনাশক পান করেন।
ওসি আরও জানান, ওদের এ মর্মান্তিক ঘটনা দেখে হোটেলের লোকজন মুমূর্ষ অবস্থায় মেয়েটিকে বুঝিয়ে দ্রুত ডেমরার বাঁশেরপুলের মেডি হেলথ্ কেয়ার হাসপাতালে পাঠায়। কিন্তু ওই হাসপাতালে আলী রাজের অবস্থা আশঙ্কাজনক দেখে রাতেই কর্তৃপক্ষ তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে আলী রাজের মর্মান্তিক মৃত্যু হয়। এ খবরে লিমা খুবই ভেঙ্গে পড়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার বিকালে ডেমরা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে ।

Wichtige verbindungenals https://www.ghostwritinghilfe.com/ wichtige protactiniumverbindung gilt das farblose oxid pa2o5