leadnewsডেমরা

ডেমরায় বিক্ষোভ করবেন পাটকল শ্রমিকরা

মাহবুব মনিঃ পাটকলের স্থায়ী শ্রমিকদের মজুরি কমিশন অনুযায়ী পাওনা পরিশোধ করে ‘বিদায়’ (গোল্ডেন হ্যান্ডশেক)-সরকারি এ নির্দেশনা প্রত্যাখ্যানের ঘোষণা দিয়ে বিক্ষোভ কর্মসূচীর ডাক দিয়েছেন ডেমরার রাষ্ট্রায়ত্ব করিম ও লতিফ বাওয়ানী জুট মিলের শ্রমিক, পাটকল শ্রমিক লীগ ও রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ ও নন-সিবিএ সংগ্রাম পরিষদ নেতৃবৃন্দরা। মঙ্গলবার ওই দুই পাটকল অভ্যন্তরে এ বিক্ষোভ কর্মসূচী পালন করা হবে বলে জানান লতিফ বাওয়ানী জুট মিলের সিবিএর সাবেক কার্যকরী সভাপতি মোহাম্মদ আলী। সোমবার শ্রম ভবনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেকসহ সংশ্লিষ্ট সব বিষয়ে মিটিং হয় বাংলাদেশ পাটকল শ্রমিক লীগ, সিবিএ, নন সিবিএ সংগ্রাম পরিষদ নেতৃবৃন্দের। শ্রম ভবনে তারা সরকারি এ সিদ্ধান্ত মেনে নেবে না বলে জানিয়েছে। তবে ‘নো ওয়ার্ক-নো পে’ নীতিতে সরকারের নিয়ন্ত্রণেই পাটকল চলতে হবে।

এ বিষয়ে ডেমরার রাষ্ট্রায়ত্ব লতিফ বাওয়ানী জুট মিলের সিবিএর সাবেক কার্যকরী সভাপতি মোহাম্মদ আলী ও করিম জুট মিলের সিবিএর সাধারণ সম্পাদ মো. রফিকুল ইসলাম বলেন- গোল্ডেন হ্যান্ডশেক সিদ্ধান্ত অন্যায় ও অযৌক্তিক। এ সিদ্ধান্তে আগামি ১১ সেপ্টেম্বর পর্যন্ত পাটকল চালু থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। আর পিপিপির মাধ্যমে পাটকল চালানোর পক্ষে আমরা মোটেই নেই। তবে ‘নো ওয়ার্ক-নো পে’ নীতিতে সরকারের নিয়ন্ত্রণেই পাটকল চলবে এমন দাবি আমরা প্রধানমন্ত্রী বরাবর জানাব। প্রধানমন্ত্রী পাটকল শ্রমিকবান্ধব সরকার বলে আমাদের সিদ্ধান্ত মেনে নেবেন অবশ্যই।