leadnewsডেমরাস্বাস্থ্য

ডেমরায় মহান বিজয় দিবস উপলক্ষে আল মোস্তাফা সমাজকল্যাণ সংস্থার উদ্যেগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প ও স্বেচ্ছায় রক্ত দান কর্মসূচী পালন

ডেমরা নিউজ: ডেমরায় মহান বিজয় দিবস উপলক্ষে আল মোস্তাফা সমাজকল্যাণ সংস্থার উদ্যেগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প ও স্বেচ্ছায় রক্ত দান কর্মসূচী পালন করা হয়েছে ।
আজ সকাল দশটায় বামৈল এলাকায় এ কর্ম সুচি পালন করা হয় । এসময় সতেরো শত মানুষ এর ব্লাড গ্রুপ নির্ণয় করা হয় । আল মোস্তাফা সমাজকল্যাণ সংস্থার সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএইচএস-90 ওয়েলফেয়ার সোসাইটি এর সভাপতি ইঞ্জিনিয়ার আসাদুর রহমান মিলন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালাল উদ্দিন জালূ,স্থানীয় মেম্বার নাসির উদ্দিন, সৈয়দ সহিত, ওমর ফারুক প্রমুখ ।এ সময়ে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সকল সদস্যবৃন্দ।